আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে সমবেত হন। পরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এরপর দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়াস্থ পাবলিক হলে গিয়ে শেষ হয়।পরে পাবলিক হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, বিএনপি নেতা এস এম শফিকুল কাদের সুজা, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু, আব্দুল্লাহ আল মামুন খান রনি, মো. মজিবুর রহমান খান, তাজ উদ্দিন ফারাস সেন্টু, বজলুর রহমান পাঠান, এস এম মোয়াজ্জেম হোসেন, সালাউদ্দিন মিল্কী, গাজী তোফায়েল হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী।এ সময় বিএনপি, যুবদল, উলামা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।